জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে সুইডেন ও কোরিয়া বিএনপির শ্রদ্ধা

Media

সুইডেন ও কোরিয়া বিএনপির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন।  বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।

আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের রাজনৈতিক পিএস, ১/১১ মধ্যেপ্রাচ্যের টেলিকন্ফারেন্সের সমন্বয়কারী ও যুবদলের সাবেক সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু, সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু, কোরিয়া বিএনপির আহবায়ক এম জামাল সজল, সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহিদ জামান, জার্মান বিএনপি নেতা মঈন উদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন সম্পাদক ফাতেমা খানম, সাকসেস স্টাডির সিও ইব্রাহিম খান, কোরিয়া ভিসনের চেয়ারম্যান ফারুক আহমেদ,কোরিয়া বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু হানিফ তালুকদার, তরিকুল ইসলাম, এম এন ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় আবদুল লতিফ সম্রাট শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরের পাশে গণমাধ্যমের সাংবাদিকদের  প্রশ্নের উত্তরে বলেন, ‘মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা প্রমাণ করেন তিনি কেমন মানুষ ছিলেন। দল মত নির্বিশেষে তার জানাযা মুসলিম পৃথিবীতে সবচাইতে বড় জানাযা অনুষ্ঠিত হয়। গ্রিনিজবুকে তার জানাযা স্থান করে নিয়েছে। তিনি ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি কোনো স্বৈরশাসনের সাথে আপোষ করেননি। এক কথায় তিনি অসাধারণ একজন দেশপ্রেমিক রাজনৈতিক মানুষ ছিলেন।’