১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান

Media

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরুসহ দলের শীর্ষ নেতারা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরাও পরিবারসহ তাকে বরণ করে নেন।

এদিকে ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আয়োজিত সংবর্ধনাস্থলে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকে স্বাগত জানাতে সেখানে জড়ো হন তারা।

ফ্লাইট থেকে অবতরণের পরপরই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার শুরু করে। এ সময় ফুলের মালা দিয়ে তার স্ত্রী জুবাইদা রহমানের মা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।