ওসমান হাদির জানাজা সম্পন্ন

Media

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই দাফন করা হবে বলে জানানো হয়েছে।

শনিবার বেলা আড়াইটার দিকে অনুষ্ঠিত জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “আজ আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতর আছো, সব বাংলাদেশির বুকের ভেতর তুমি আছো।”

এসময় ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

হত্যাকারীদের ধরতে সরকার কী পদক্ষেপ নিয়েছে—সে প্রশ্ন তোলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, এ বিষয়ে প্রকাশ্যে ব্যাখ্যা না দেওয়া হলে ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করা হবে।