সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়। দাফনের আগে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার দেওয়া হয়।
বুধবার বিকাল (৩১ ডিসেম্বর) ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। এদিন বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। পাশাপাশি বুধবার পালিত হয় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
তাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, ভুটানের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিকেল পাঁচটার কিছু আগে দাফনে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা।
