বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর ঢাকায় অবতরণ করবেন। বিষয়টি তার একান্ত সচিব আব্দুস সাত্তার বিবিসি বাংলাকে জানিয়েছেন।
সাত্তার জানান, লন্ডন থেকে সিলেট হয়ে তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন এবং তিনি তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন।
এর আগে, ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, “সবকিছু ঠিক থাকলে” ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরবেন তারেক রহমান।
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
এভাবে ১৭ বছরেরও বেশি সময় পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির এই প্রভাবশালী নেতা।
