গাজীপুরে গাড়িতে হামলায় আহত নাগরিক পার্টি নেতা হাসনাত আব্দুল্লাহ

Media

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এতে হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন।
রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ  হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। ১০-১২টি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা তার গাড়ি অনুসরণ করতে থাকে। সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে পৌঁছালে হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের গাড়িতে আঘাত করলে গাড়ির কাচ ভেঙে যায়। হাসনাতের হাতের কুনই জখম হয়। হামলাকারীরা তাঁর গাড়ির পেছনে তাড়া করতে থাকে। এসময় হাসনাতের গাড়ি বোর্ডবাজার এলাকায় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভেতরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। 

জাতিয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতার গাড়িতে হামলার ঘটনার পরপর এনসিপির নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ঘটনার প্রতিবাদ জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনিয়ে দুটি পোস্ট করেন। সামাজিক মাধ্যমের প্রথম পোস্টে সারজিস জানান, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসীর হামলায় গাড়ির কাচ ভেঙে গেছে এবং হাসনাত হাত রক্তাক্ত হয়েছে। এসময় আশপাশে কেউ থাকলে হাসনাতকে প্রোটেক্ট করার আহ্বান জানান।  
এ ছাড়া কমেন্ট বক্সে সারজিস আলম  ঘটনাস্থলের লোকেশনও উল্লেখ করেন। 
কিছুক্ষণ পরই সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেক ছবিযুক্ত পোস্টে অভিযোগে জানান, হাসনাতের গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ছবিতে দেখা যায়, হামলায় গাড়ির  জানালার কাচ ভেঙ্গে গেছে  ও হাসনাতের রক্তাক্ত হাত।
এদিকে হাসনাতের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও ফেসবুকে পোস্ট দিয়েছেন।
এদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা খবর ছড়িয়ে পড়লে রাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় তাৎক্ষনিক মশাল মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।

রাতেই ঢাকায় বিক্ষোভের ডাক দেয় এনসিপি। দলটির ঢাকার বাংলামোটরের প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে।

গত বছরের নভেম্বরেও ঢাকার গুলিস্তান ও মাতুয়াইল এলাকায় হাসনাত আবদুল্লাহ হামলার শিকার হন। এসময় তাতে গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা অভিযোগ করা হয়।