বাফলোর মেয়র পদে শন রায়ানকে সমর্থন জানালেন ওসমান শিমুল

Media

যুক্তরাষ্ট্রের অন্যতম শহর বাফলোর মেয়র পদে শন রায়ানকে সমর্থন জানিয়েছেন মোহাম্মদ ওসমান শিমুল। শন রায়ান ইতিমধ্যেই বাফলো ডেমোক্রেটিক প্রাইমারি জিতেছেন। তাকে ভোট দেওয়ার জন্য নিউইয়র্কের বাফলোতে অবস্থিত ফরচুনস আমেরিকা প্রপার্টিজের প্রেসিডেন্ট উসমান শিমুল বাফলো বাংলাদেশ সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন।

বাফলোর একজন সফল রিয়েল এস্টেট ব্যাবসায়ী মোহাম্মদ ওসমান শিমুল কেবল নগরের পরিবারগুলিকে বাড়ির মালিকানা অর্জনে সহায়তা করার জন্যই নয়, বরং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি, ঐক্য এবং ভালোবাসা বৃদ্ধিতেও নিবেদিত।

একজন উৎসাহী ও মানবতাবাদী ওসমান ব্রিজ দ্য গ্যাপ এবং টু কমিউনিটিজ অ্যাজ ওয়ান প্রচারণার মতো প্রভাবশালী উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন। তিনি বাফলোর কৃষ্ণাঙ্গ ও বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার করার উপর দৃষ্টিপাত করেছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক ইনস্টিটিউট বোর্ডেও দায়িত্ব পালন করেন এবং লকপোর্ট মসজিদ এর প্রতিষ্ঠাতা।

মোহাম্মদ ওসমান শিমুল বাফলোতে একটি আন্তর্জাতিক কমিউনিটি সেন্টার এর প্রধান নির্বাহীর দায়িত্বেও আছেন। সেবার প্রতি ওসমানের অঙ্গীকার মোস্ট ভ্যালুয়েবল প্যারেন্টস (এমভিপি) এবং ব্যাক টু বেসিকস আউটরিচ মিনিস্ট্রিজের সাথে তার কাজের মধ্যেও বিস্তৃত।

তিনি বাফলোর পিসমেকার হিসাবেও কাজ করেন।

ওসমান শিমুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে এ নিয়ে লিখেন, আমি বাফলো সিটি মেয়রের জন্য আমার বন্ধু সিনেটর শন রায়ানকে সমর্থন করি? আমি এজন্য খুশি যে দীর্ঘ ২০ বছর পর বাফলো সিটি নতুন মেয়র পেতে যাচ্ছে। আমি তার নেতৃত্ব বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি, যে তিনি অবশ্যই বাফলো সিটিতে আমাদের কণ্ঠস্বর হবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো প্রয়োজনে তিনি অবশ্যই আমাদের পাশে থাকবেন। একজন অভিজ্ঞ সিনেটর হিসেবে তিনি ভালোভাবেই জানেন—রাজ্য সরকার ও বাফলো সিটির মধ্যে সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ।

তিনি আরও লিখেন, আমি বিনয়ের সঙ্গে আমার সকল ভাই/বোনদের অনুরোধ করছি বাফলো সিটিতে মেয়র পদে শন রায়ানকে অনুগ্রহ করে আপনার ভোটটা দিন।

আগাম ভোট: ২৫ অক্টোবর–৪ নভেম্বর।

নির্বাচন দিবস: ৪ নভেম্বর, ২০২৫, সকাল ৬টা – রাত ৯টা পর্যন্ত।

এর আগে গত জুনে নিউইয়র্ক স্টেট সিনেটর শন রায়ানের ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় লাভের পর মনোনয়ন নিশ্চিত হয়েছে। তিসি অন্তর্বর্তীকালীন মেয়র ক্রিস স্ক্যানলনকে পরাজিত করেন। রায়ান মনে করেন, তাকে অ্যালবানি শহরে রাজ্য সরকারে কাজ করার অভিজ্ঞতাই অন্যদের থেকে আলাদা করেছে।