সহকর্মীকে গুলি করে হত্যা, বাফলোর যুবকের দোষ স্বীকার

Media

ছবি: আবদুল্লা হুসেইন।

যুক্তরাষ্ট্রের বাফলো শহরের এক ব্যক্তি ২০২৩ সালে নিজের সহকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ডের মুখে পড়তে যাচ্ছেন বলে জানিয়েছে এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর। ২৭ বছর বয়সী আবদুল্লা হুসেইন ১৫ জানুয়ারি আদালতে দোষ স্বীকার করেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে ব্রডওয়ে ও সিয়ার্স স্ট্রিটের কাছে একটি কর্নার স্টোরে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দোকানের ভেতরে ৬২ বছর বয়সী তৌফাইক আলশেয়ারিকে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিযুক্ত হুসেইন ওই দোকানেরই কর্মচারী ছিলেন এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই তাকে আটক করা হয়।

হুসেইন ম্যানস্লটার (অবহেলাজনিত হত্যা) অভিযোগে দোষ স্বীকার করেছেন। আগামী মার্চে তার সাজা ঘোষণা করা হবে, যেখানে তিনি সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড পেতে পারেন। বর্তমানে তিনি জামিন ছাড়াই আটক রয়েছেন।