যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফলো শহরে সকল সনাতনী ভক্তবৃন্দের উপস্থিতিতে শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে। ৩,৪ ও ৫ অক্টোবর ১৫১ গ্রিডার সেন্টে আহ্বায়ক কমিটির উদ্যোগে সর্বজনীন শারদীয় দুর্গা উৎসব সকল ভক্তবৃন্দের অঞ্জলী দেওয়ার মাধ্যমে মাতৃ আরাধনা সুসম্পূর্ণ হয়।
উক্ত আয়োজনে বিশেষ আকর্ষণ সকল আমন্ত্রিত অতিথি ও ভক্তবৃন্দ। তাদের উপস্থিতিতে ছোটদের ও বড়দের আকর্ষণীয় সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই মাতৃ আরাধনায় বিশ্ব শান্তির মঙ্গল কামনা করা হয়।
নায়াগ্রা নদীতে গাড়ি পড়ে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত
নায়াগ্রা নদীতে সোমবার পড়ে যাওয়া জিপ গাড়িটির নিবন্ধিত মালিককে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের পুলিশ।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম জেসন বেকম্যান, বয়স ৫২ বছর, তিনি নর্থ টোনাওয়ান্ডা এলাকার বাসিন্দা।
বেকম্যান অ্যামহার্স্ট সেন্ট্রাল স্কুলস এর ভার্সিটি ফুটবল ও বালক বিভাগীয় বোলিং দলের কোচ ছিলেন। স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এ ঘটনায় “গভীরভাবে শোকাহত” এবং শিক্ষার্থী ও কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা সেবা চালু করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, সোমবার সকালে একটি জিপ গাড়ি নায়াগ্রা সিনিক পার্কওয়ে থেকে সোজা নায়াগ্রা নদীতে পড়ে যায়। সকাল ৯টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থল ছিল বার্ড ওভারলুক এর কাছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে কোনো ব্রেকচিহ্ন বা সংঘর্ষের আলামত পাওয়া যায়নি, যা ইঙ্গিত দেয় যে গাড়িটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। তদন্ত কর্মকর্তারা গাড়ির ব্ল্যাক বক্স ডেটা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের জন্য।
প্রায় দেড় ঘণ্টা পর, উদ্ধারকারী দল নদীর প্রায় ৫০ ফুট দূরে পানির নিচে গাড়িটি খুঁজে পায়। এরপর সোমবার সন্ধ্যায় স্টেট পার্ক পুলিশ নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে, যা পরবর্তীতে জেসন বেকম্যান বলে নিশ্চিত করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আর কোনো ব্যক্তি নিখোঁজ নেই এবং অনুসন্ধান অভিযান শেষ করা হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় অংশ নেয় নিউইয়র্ক স্টেট পার্ক পুলিশ, নিউইয়র্ক স্টেট পুলিশ, নিয়াগ্রা ফলস পুলিশ, এবং নিয়াগ্রা ফলস ফায়ার ডিপার্টমেন্ট। আকাশপথে একটি হেলিকপ্টার এবং নদীতে কয়েকটি পুলিশ বোট দিয়ে তল্লাশি চালানো হয়।
বেকম্যানের মরদেহ এরি কাউন্টি মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার সঠিক কারণ এখনো তদন্তাধীন রয়েছে।
