তীব্র তুষারঝড়ে ওয়েস্টার্ন নিউইয়র্কে সতর্কতা জারি

Media

ভারি লেক–ইফেক্ট তুষারপাত ও প্রবল বাতাসের কারণে ওয়েস্টার্ন নিউইয়র্কের প্রায় সব এলাকায় শীতকালীন ঝড় সতর্কতা জারি করা হয়েছে। অ্যালেগানি, নায়াগ্রা ও অরলিন্স কাউন্টি ছাড়া বাকি সব অঞ্চলে এই সতর্কতা কার্যকর থাকবে বুধবার বিকেল ৪টা পর্যন্ত।

ঝড়ের কারণে বেশ কয়েকটি এলাকায় ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

নর্থ টোনাওয়ান্ডা সিটি: সোমবার ১৯ জানুয়ারি জারি, কার্যকর থাকবে রাত ১২টা পর্যন্ত।

ডানকার্ক সিটি: সোমবার ১৯ জানুয়ারি সকাল ১১টা ৪৫ মিনিটে জারি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর।

ফ্রেডোনিয়া গ্রাম ও পমফ্রেট টাউন: সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে বুধবার ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এরি কাউন্টি: রোববার ১৮ জানুয়ারি রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

ওয়াইওমিং কাউন্টি: রোববার ১৮ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

জেনেসি কাউন্টি: সোমবার ১৯ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

এদিকে শীতকালীন ঝড়ের কারণে বাফলো স্কাইওয়ে সড়কটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকার্জ।

কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। জরুরি প্রয়োজনে বের হলে সড়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।