বাফলোতে চারতলা গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Media

যুক্তরাষ্ট্রের বাফলো শহরের ব্রডওয়ে ও এমসলি স্ট্রিটের মোড়ে অবস্থিত একটি চারতলা গির্জায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহর কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ডব্লিইআইভিবি নিউজ ৪–কে দেওয়া এক বিবৃতিতে শহরের এক মুখপাত্র জানান, আগুন গির্জাটির প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ভবনের ভেতরে কেউ ছিলেন কি না, সে বিষয়ে এখনো কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু জানায়নি।

এছাড়া জানা যায়, মুনা ইসলামিক সংস্কৃতি কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান ছিল এটি। এই আগুনে পাশের ২টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাটি এখনো তদন্তাধীন।