যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ২৭ জনের মৃত্যু

Media

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ২৭ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় শুক্রবার রাতে ভয়াবহ টর্নেডো ও ঝড়ের আঘাতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি, মিসৌরি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য।

গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন কেন্টাকি রাজ্যটিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। লরেল কাউন্টির লন্ডন শহরে একটি দীর্ঘস্থায়ী টর্নেডো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেখানে একাই ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এটিকে "ম্যাস ক্যাজুয়ালটি ইভেন্ট" হিসেবে ঘোষণা করেছে।

মিসৌরি রাজ্যে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সেন্ট লুইস শহরে ৫ জন এবং স্কট কাউন্টিতে ২ জনের প্রাণহানি ঘটেছে। সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার জানিয়েছেন, শহরটিতে ৩৮ জন আহত হয়েছেন এবং ৫,০০০-এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভার্জিনিয়ায় ঝড়ের সময় গাছ পড়ে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, এই টর্নেডো ও ঝড়ের ফলে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্টাকির লন্ডন শহরের লন্ডন-কর্বিন বিমানবন্দরেও ব্যাপক ক্ষতি হয়েছে, যেখানে হ্যাঙ্গার ও একটি মেডিকেল হেলিকপ্টার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন। বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন।

এর আগে এ বছরের মার্চে যুক্তরাষ্ট্রে দক্ষিণ-পূর্বের বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন। যার মধ্যে মিসৌরিতেই ১২ জন মারা গেছেন। এছাড়া বহু গাড়ি উল্টে গেছে ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

কানসাসে ধুলোর ঝড়ের কারণে ৫৫ টিরও বেশি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। যেখানে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।

ট্র্যাকার পাওয়ারআউটেজ অনুযায়ী, স্থানীয় সময় রবিবার রাত পর্যন্ত মিশিগান, মিসৌরি এবং ইলিনয় সহ সাতটি রাজ্যে আড়াই লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করে দিচ্ছেন বাফলোর বাসিন্দা

যুক্তরাষ্ট্রের দক্ষিণে আঘাত হানা ঘূর্ণিঝড় হেলেনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিম নিউইয়র্কের শহর বাফলোর এক বাসিন্দা। ‘বিলস মাফিয়া বেবস’ নামের একটি ফেসবুক গ্রুপের একজন সদস্য জানিয়েছেন, তার বাড়িতে ক্ষতিগ্রস্ত যেকেউ এসে বসবাস করতে পারেন।

কুইন সিটির নাগরিক ও বিগ বাফলো বিলস সমর্থক সুসান চোলেওয়া জানিয়েছেন, তিনি বিলস মাফিয়া বেবস পেজে বেশ কিছু পোস্ট দেখেছেন। যেখানে বাফলো বিলস ঘূর্ণিঝড় হেলেনে ক্ষতিগ্রস্ত অনেককে সাহায্য করছে। পরে এই বিষয়টি তার মনে দাগ কাটে।

সুসান পরে সিদ্ধান্ত নেন তিনি বিলস মাফিয়া বেবস ফেসবুক পেজকে তার সমর্থনের বিষয়টি জানাবেন। এরপর তিনি একটি বাড়ি ভাড়া করেন ও ঘূর্ণিঝড়ে ঘর হারানো মানুষকে থাকার জন্য প্রস্তাব করেন।