দক্ষিণ ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রধান মহাসড়কের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
শুক্রবার সকালে দক্ষিণ ফ্লোরিডায় একটি প্রধান আন্তঃরাজ্য মহাসড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে বুকা র্যাটন ফায়ার রেসকিউর সহকারী প্রধান মাইকেল লাসাল জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিমানটি মাটিতে পড়ার পর আগুনের কুণ্ডলি তৈরি হয়। এতে ঘটনাস্থলের পাশের গাড়িতে থাকা একজন আহত হয়।
লাসাল জানিয়েছেন, দুর্ঘটনার পর বুকা র্যাটন বিমানবন্দরের কাছে ইন্টারস্টেট ৯৫-এর কাছে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে দুর্ঘটনার শিকার সেসনা ৩১০ বিমানটিতে তিনজন আরোহী ছিলেন বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
একটি ইমেইল বার্তায় সংস্থাটি জানিয়েছে, বোকা র্যাটন বিমানবন্দর থেকে টালাহাসির উদ্দেশে রওনা হওয়ার পর সকাল ১০টা ২০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।
দমকল কর্মকর্তারা দক্ষিণ ফ্লোরিডা সান সেন্টিনেলকে জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে একটি গাড়িকে রেললাইনের ওপরে ধাক্কা দিয়েছে, যার ফলে লাইনটি বন্ধ হয়ে গেছে।
বুকা র্যাটনের মেয়র স্কট সিঙ্গার এক বিবৃতিতে বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা গভীরভাবে দুঃখিত যে আজ আমাদের একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এই মুহূর্তে আরও বিস্তারিত জানা যাচ্ছে। আমরা জরুরি উদ্ধারকারী এবং কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তদন্ত চলাকালে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে ধৈর্যধারণের অনুরোধ করছি এবং সহযোগিতা কামনা করছি।
এনটিএসবির নেতৃত্বে এই ঘটনার তদন্ত করছে এফএএ এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড। এর আগে গত জানুয়ারিতে ওয়াশিংটনের কাছে মাঝ আকাশে বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। ফেব্রুয়ারিতে সিয়াটল বিমানবন্দরে একটি বিমান আরেকটি বিমানকে ধাক্কা দেয়। মার্চে ডেনভারে অবতরণের পর আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যায়। এতে আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, একই পরিবারের পাঁচজনসহ নিহত ৬
নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় হেলিকপ্টারের পাইলট ছাড়াও নিউইয়র্কে ঘুরতে আসা একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন, যাদের মাঝে তিনজনই শিশু।
বৃহস্পতিবার নিউইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের জানান, নিহত পাঁচ জন একই পরিবারের সদস্যই এবং স্পেনের নাগরিক। আর ষষ্ঠজন ছিলেন হেলিকপ্টারের পাইলট। তিনি বলেন, "আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।"
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, নিহতদের পরিবারকে না জানানো পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না এবং কী কারণে দুর্ঘটনা হয়েছে তার তদন্ত চলছে।
