যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিতে ২ শিক্ষার্থী নিহত

Media

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত এক গণগুলিবর্ষণের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং আরও নয়জন আহত হওয়ার পর হামলাকারীকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে পরীক্ষার সময় একটি শ্রেণিকক্ষে গুলি চালায় হামলাকারী।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয়টিতে ঘটনার পরপরই লকডাউন জারি করা হয়। পুলিশ হামলাকারীকে খুঁজছে, তবে তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু অংশে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে নিজ নিজ অবস্থানে আশ্রয় নিয়ে থাকতে বলা হয়েছে, যতক্ষণ না পুলিশ তাদের নিরাপদে এলাকা থেকে সরিয়ে নিতে পারে।

রোড আইল্যান্ড হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের বেশিরভাগের অবস্থা ‘সংকটাপন্ন হলেও স্থিতিশীল’।