নিউজার্সির নিউয়ার্ক সিটির মেয়র গ্রেপ্তার

Media

যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউয়ার্ক শহরের মেয়র রাস বারাকাকে ডিলানি হল নামে একটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) পরিচালিত ডিটেনশন সেন্টার গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেখানে তিনজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য—রবার্ট মেনেনডেজ জুনিয়র, বনি ওয়াটসন কোলম্যান এবং লামোনিকা ম্যাকআইভারের সঙ্গে একটি পরিদর্শন সফরে অংশ নিতে গিয়েছিলেন।

এই সময় তিনি আটক কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন, কিন্তু আইসিই কর্মকর্তারা তাকে এলাকা ত্যাগ করতে বলেন। বারাকা দাবি করেন, তিনি এলাকা ত্যাগের নির্দেশ মানলেও তাকে গ্রেপ্তার করা হয়। ফেডারেল কর্মকর্তারা অভিযোগ করেন, তিনি অনধিকার প্রবেশ করেছেন এবং তাদের নির্দেশ অমান্য করেছেন। এই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বারাকা জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানে অবস্থান করছিলেন।

ডিলানি হল সম্প্রতি ১,০০০ শয্যার একটি ডিটেনশন সেন্টার হিসেবে চালু হয়েছে, যা জিও গ্রুপ নামে একটি বেসরকারি সংস্থা পরিচালনা করছে। নিউয়ার্ক শহর কর্তৃপক্ষ দাবি করেছে, এই কেন্দ্রটি যথাযথ অনুমোদন ছাড়াই চালু করা হয়েছে এবং এটি স্থানীয় বিধিমালার লঙ্ঘন করছে। বারাকা এবং শহর কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ।

বারাকার গ্রেপ্তারের ঘটনায় নিউজার্সির গভর্নর ফিল মারফি, সিনেটর কোরি বুকার এবং অন্যান্য ডেমোক্রেটিক নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্বাচিত কর্মকর্তাদের প্রতি অসম্মানজনক বলে অভিহিত করেছেন।

তবে গ্রেপ্তারের পর বারাকাকে স্থানীয় রাতে মুক্তি দেওয়া হয়। তিনি বলেন, "আমরা কোনো ভুল করিনি" এবং উপস্থিত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।

এই ঘটনা যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি, ফেডারেল ও স্থানীয় সরকারের সম্পর্ক এবং নির্বাচিত কর্মকর্তাদের অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে বিতর্ক সৃষ্টি করেছে।

 

যুক্তরাষ্ট্র থেকে প্রথম পোপ নির্বাচিত হলেন রবার্ট প্রেভোস্ট

ভ্যাটিকান সিটি নতুন পোপ নির্বাচিত করেছে। যেখানে যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার এই দায়িত্ব পেলেন রবার্ট প্রেভোস্ট। পোপ লিও হিসেবে তিনি পরিচিত হবেন।

নতুন পোপ নির্বাচিত হওয়ার পর সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে। এর আগে ভোটদান প্রক্রিয়া শেষ হয় এবং কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নেন।

একটি পোপের ট্যাপেস্ট্রি ঝুলানো হয়েছে সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে। যেখানে সেন্ট পিটার্স স্কয়ারে জনতার সামনে কার্ডিনালরা ব্যালকনির বাম এবং ডান দিকে জড়ো হয়ে ছিলেন।

তিনি উপস্থিত হওয়ার আগে সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে তার নাম ঘোষণা করা হয়। শিকাগোতে জন্মগ্রহণকারী নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশ্য বলেছেন, "তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক"।