যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক টিমোথি বরখাস্ত

Media

ডোনাল্ড ট্রাম্পপ্রশাসন এবার যুক্তরাষ্ট্রেরজাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক টিমোথি হাফকে বরখাস্ত করেছে। পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে তার ডেপুটিকেও।

এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, টিমোথি হাফ দেশটির এয়ার ফোর্সের প্রধান ছিলেন। এনএসএ’র শীর্ষ দুই কর্মকর্তাকে বৃহস্পতিবার তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বরখাস্তের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়াহলো।

যদিও টিমোথি হাফ এবং ডেপুটি ডিরেক্টর ওয়েন্ডি নোবেল উভয়কেই তাদের পদ থেকে অপসারণের কারণে কংগ্রেসের ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

এক বিবৃতিতে হাউস ইন্টেলিজেন্স কমিটিরশীর্ষ ডেমোক্র্যাট রিপাবলিকা জিম হিমস বলেছেন, ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর পদ থেকে জেনারেলহফকে অপসারণের সিদ্ধান্তে আমি গভীরভাবে বিরক্তহয়েছি। আমি তাকে একজনসৎ এবং স্পষ্টবাদী ব্যক্তিহিসেবে জানি। তিনি আইন মানেনএবং জাতীয় নিরাপত্তাকে ইস্যুকে সর্বদা মূল্যায়ন করেছেন। আমি আশঙ্কা করিযে এই গুণগুলোর কারণেইতাকে বরখাস্ত করা হয়েছে।

সংবাদপত্রটিজানিয়েছে, নোবেলকে পেন্টাগনের গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি অফিসের অধীনে একটি পদে পুনর্নিযুক্তকরা হয়েছে। মূলত জাতীয় নিরাপত্তাসংস্থা বা এনএসএ মার্কিনপ্রতিরক্ষা বিভাগের অংশ।

সংবাদপত্রটিআরও জানিয়েছে, মার্কিন সাইবার কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্বপালন করছেন টিমোথি হফ। এনএসএ-তেতাকে তার সহকারী ওয়েন্ডিনোবেলের সাথে তাকে বরখাস্তকরা হয়েছে।

তবেতাদের কেন বরখাস্ত করাহয়েছে এ বিষয়ে হোয়াইটহাউস থেকে কোনো ব্যাখ্যাদেয়া হয়নি। দ্য ওয়াশিংটন পোস্টেরমতে, ইউএস সাইবার কমান্ডেরডেপুটি উইলিয়াম হার্টম্যানকে ভারপ্রাপ্ত এনএসএ পরিচালক এবং এনএসএর নির্বাহীপরিচালক শিলা থমাসকে ভারপ্রাপ্তউপ-পরিচালক মনোনীত করা হয়েছে।

রয়টার্সবলছে, ফেডারেল সরকারের কর্মী সংখ্যা কমিয়ে আনা এবং সুবিন্যস্তকরার জন্য ট্রাম্প প্রশাসনেরপ্রচেষ্টার নেতৃত্বদানকারী ইলন মাস্ক গতমাসে হফের সাথে দেখাকরতে জাতীয় নিরাপত্তা সংস্থায় গিয়েছিলেন।

মূলতএনএসএ হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা তথ্যসংগ্রহ ও বিশ্লেষণের জন্যশীর্ষ-স্তরের, বিশেষায়িত প্রযুক্তি এবং সিস্টেম ব্যবহারকরে। মার্কিন সাইবার কমান্ড আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয়কার্যক্রম পরিচালনা করে এবং প্রতিরক্ষাবিভাগের নেটওয়ার্কও পর্যবেক্ষণ করে থ করাহয়েছে।

 

ইউএসএআইডি কার্যকরভাবে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা

ডোনাল্ডট্রাম্প প্রশাসন মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা -ইউএসএআইডি কার্যকরভাবে বন্ধ করার পরিকল্পনাঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার এইঘোষণা দেওয়া হয়। এতে করেবিদেশি সাহায্য ব্যয় নাটকীয়ভাবে হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশবার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, শুক্রবার পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন আন্তর্জাতিকউন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) কংগ্রেসকে তাদের পুনর্গঠনের অভিপ্রায় সম্পর্কে অবহিত করেছে। যার মধ্যে আগামী১ জুলাই ২০২৫ সালের মধ্যেইউএসএআইডি’র কিছু পুনর্গঠন করাহবে বলে তিনি জানান।