ডেমোক্র্যাটরা মামদানিকে সমর্থনে দেরি করায় ভোটার বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা

Media

জুন মাসে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়লাভের পর থেকে নিউইয়র্ক সিটি মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে সমর্থন জানাচ্ছেন ক্রমবর্ধমান সংখ্যক শ্রমিক ইউনিয়ন ও নির্বাচিত কর্মকর্তারা।

কিন্তু ওয়াশিংটনে অবস্থানরত কিছু গুরুত্বপূর্ণ নিউইয়র্ক ডেমোক্র্যাটিক নেতারা এখনো তাকে প্রকাশ্যে সমর্থন জানাতে পিছিয়ে আছেন—যাদের মধ্যে রয়েছেন হাউসের শীর্ষ ডেমোক্র্যাট, ব্রুকলিনের প্রতিনিধি হাকিম জেফরিজ।

এদিকে, কিছু ডেমোক্র্যাটিক কৌশলবিদ সতর্ক করে বলছেন, এই দেরি দলকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে যারা ভবিষ্যতে কংগ্রেস ও হোয়াইট হাউস পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জেফরিজ সম্প্রতি ব্রুকলিনে মামদানির সঙ্গে সাক্ষাৎ করেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তাকে সমর্থনের ঘোষণা না দিয়ে আরও একটি বৈঠকের ইঙ্গিত দেন।

জেফরিজ, “শুক্রবারের বৈঠকে আমরা একমত হয়েছি যে, তিনি বিদেশ থেকে ফেরার পর ব্রুকলিনের অন্যান্য প্রতিনিধি ও উচ্চপর্যায়ের স্থানীয় নেতাদের নিয়ে পুনরায় বৈঠকে বসব।”

তাদের এ সাক্ষাৎ হয় কয়েক সপ্তাহ পর, যখন মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বড় ব্যবধানে হারিয়ে দেন — যা সম্ভব হয়েছিল তরুণ, প্রগতিশীল ভোটারদের দৃঢ় সমর্থনে।

ডেমোক্র্যাটিক কৌশলবিদদের কেউ কেউ বলছেন, মামদানির সঙ্গে তরুণ ভোটারদের সংযোগকে ব্যবহার না করে জেফরিজ যদি সমর্থনে দেরি করতে থাকেন, তবে তার মূল্য চোকাতে হতে পারে।

“প্রতিদিনই তিনি এই দ্বন্দ্ব দীর্ঘায়িত করে তার গ্রহণযোগ্যতা হারাচ্ছেন,” বলেন কৌশলবিদ অলিভিয়া লাপেয়রোলেরি। “এভাবে চলতে থাকলে পরে গিয়ে তার পক্ষে বলা কঠিন হয়ে পড়বে—‘এই জোট যেটা মামদানিকে সমর্থন করেছে, তোমাদের এখন আমাদের পাশে দরকার।’”

'রান ফর সামথিং' সংগঠনের সভাপতি আমান্ডা লিটম্যান বলেন, জেফরিজের এই সময়ক্ষেপণ “সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং মূর্খতা”, যা শেষমেশ দলের ওপর মানুষের আস্থা নষ্ট করবে মামদানির চেয়েও বেশি।

“আমি মনে করি, তিনি ভয় পাচ্ছেন যে রিপাবলিকানরা মামদানিকে দিয়ে পুরো ডেমোক্র্যাটিক পার্টিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করবে,” বলেন লিটম্যান। “তারা জো বাইডেনকেও সমাজতন্ত্রী বলার চেষ্টা করেছিল। তারা সব সময় কাউকে ব্যবহার করে চরমপন্থী তকমা লাগাবে।”

স্কেট্রাম নিউজ প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় মামদানিকে আগেই সমর্থন দেওয়া নিউইয়র্কের প্রতিনিধি নিদিয়া ভেলাসকেজ ও আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বলেন, এখনো যারা সমর্থন দেননি তাদের প্রতি ঐক্য এবং তরুণদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ভেলাসকেজ বলেন, “দেখুন, সবাইকেই নিজের মতো করে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু আমি আশা করি, ঐক্যের স্বার্থে এবং তরুণ ভোটারদের গুরুত্ব দিয়ে আমরা একসঙ্গে মামদানিকে সমর্থন করব।”

ওকাসিও-কর্টেজ বলেন, “সবাই তাদের নিজ নিজ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তবে আমি দলের ঐক্যে বিশ্বাস করি এবং আশা করি তা শিগগিরই দৃশ্যমান হবে।”

জেফরিজের প্রতিবেশী ব্রুকলিনের আরেক কংগ্রেস সদস্য ইভেট ক্লার্কও এখনো মামদানিকে সমর্থন দেননি। তিনি বলেন, তার নির্বাচনী এলাকার বড় একটি ইহুদি জনগোষ্ঠী রয়েছে, এবং তিনি মামদানির ‘ইন্তিফাদা’ শব্দ নিয়ে অতীত মন্তব্য স্পষ্টভাবে জানতে চান।

“আমি মনে করি, আমার নিজ এলাকার মানুষের আস্থা বজায় রাখার জন্য এই আলাপ হওয়াটা জরুরি,” বলেন ক্লার্ক। “তাই আমি সেই আলোচনার অপেক্ষায় আছি।”

সোমবার জেফরিজকে প্রশ্ন করা হয়, সমর্থনে দেরি করে তিনি কি দলের প্রগতিশীল অংশকে বিমুখ করার ঝুঁকি নিচ্ছেন? তিনি এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি।

এদিকে, সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট এবং ব্রুকলিনেরই আরেক নেতা চাক শুমার জানান, মামদানির সঙ্গে তার কথা হয়েছে, কিন্তু এখনো কোনো আনুষ্ঠানিক সমর্থন তিনি দেননি।