ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষে ২ জন নিহত

Media

নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে স্থানীয় রাতে শনিবার সন্ধ্যায় মেক্সিকান নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

জানা যায়, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটের দিকে, ২৭৭ জন যাত্রীবাহী জাহাজটি ইস্ট রিভারে ভেসে চলার সময় হঠাৎ করে বিদ্যুৎ বিভ্রাটের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে জাহাজটি ব্রুকলিন ব্রিজের নিচের অংশে ধাক্কা খায়, যার ফলে জাহাজের তিনটি মাস্তুল ভেঙে পড়ে এবং কিছু নাবিক মাস্তুল থেকে নিচে পড়ে যান।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, জাহাজটি বিদ্যুৎ বিভ্রাটের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যা দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে দুর্ঘটনার পূর্ণাঙ্গ কারণ নির্ধারণে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত শুরু করেছে।

মেক্সিকান নৌবাহিনী দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে।

দুর্ঘটনার পর পরই ব্রুকলিন ব্রিজে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে প্রাথমিক পরিদর্শনে ব্রিজের কাঠামোগত কোনো বড় ধরনের ক্ষতি পাওয়া যায়নি এবং রাত ১১টার দিকে ব্রিজটি পুনরায় খুলে দেওয়া হয়।

এর আগে এ বছরের এপ্রিলে দক্ষিণ ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রধান মহাসড়কের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

দক্ষিণ ফ্লোরিডায় একটি প্রধান আন্তঃরাজ্য মহাসড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে বুকা র‍্যাটন ফায়ার রেসকিউর সহকারী প্রধান মাইকেল লাসাল জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিমানটি মাটিতে পড়ার পর আগুনের কুণ্ডলি তৈরি হয়। এতে ঘটনাস্থলের পাশের গাড়িতে থাকা একজন আহত হয়।

লাসাল জানিয়েছেন, দুর্ঘটনার পর বুকা র‍্যাটন বিমানবন্দরের কাছে ইন্টারস্টেট ৯৫-এর কাছে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে দুর্ঘটনার শিকার সেসনা ৩১০ বিমানটিতে তিনজন আরোহী ছিলেন বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

একটি ইমেইল বার্তায় সংস্থাটি জানিয়েছে, বোকা র‍্যাটন বিমানবন্দর থেকে টালাহাসির উদ্দেশে রওনা হওয়ার পর সকাল ১০টা ২০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।

দমকল কর্মকর্তারা দক্ষিণ ফ্লোরিডা সান সেন্টিনেলকে জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে একটি গাড়িকে রেললাইনের ওপরে ধাক্কা দিয়েছে, যার ফলে লাইনটি বন্ধ হয়ে গেছে।

এক বিবৃতিতে বুকা র‍্যাটনের মেয়র স্কট সিঙ্গার বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা গভীরভাবে দুঃখিত যে আজ আমাদের একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এই মুহূর্তে আরও বিস্তারিত জানা যাচ্ছে। আমরা জরুরি উদ্ধারকারী এবং কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তদন্ত চলাকালে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে ধৈর্যধারণের অনুরোধ করছি এবং সহযোগিতা কামনা করছি।

এনটিএসবির নেতৃত্বে এই ঘটনার তদন্ত করছে এফএএ এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড। এর আগে গত জানুয়ারিতে ওয়াশিংটনের কাছে মাঝ আকাশে বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। ফেব্রুয়ারিতেসিয়াটল বিমানবন্দরে একটি বিমান আরেকটি বিমানকে ধাক্কা দেয়। মার্চে ডেনভারে অবতরণের

পর আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যায়। এতে আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।