নিজের প্রায় সব সম্পদ দান করার ঘোষণা দিলেন বিল গেটস

Media

বিল গেটস আগামী ২০ বছরের মধ্যে তার প্রায় সম্পূর্ণ ব্যক্তিগত সম্পদ—প্রায় ২০০ বিলিয়ন ডলার দান করবেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া ২০৪৫ সালের মধ্যে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বন্ধ করে দেবেন।

গেটস তার ব্লগ পোস্টে লিখেছেন, মানুষকে সাহায্য করার জন্য ব্যবহৃত হতে পারে এমন সম্পদ ধরে রাখার কোনো মানে হয় না, যখন বিশ্বজুড়ে এত জরুরি সমস্যা সমাধানের প্রয়োজন রয়েছে।

এই সিদ্ধান্তের ফলে গেটস ফাউন্ডেশন, যা ইতিমধ্যে ১০০ বিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছে, আগামী দুই দশকে আরও ২০০ বিলিয়ন ডলার ব্যয় করবে, যার মধ্যে রয়েছে তার ভবিষ্যৎ অবদান এবং ফাউন্ডেশনের বিদ্যমান তহবিল।

গেটসের এই উদ্যোগ তার পূর্ববর্তী পরিকল্পনার তুলনায় অনেক দ্রুত সম্পন্ন হবে, কারণ আগে ফাউন্ডেশনটি তার মৃত্যুর পর আরও কয়েক দশক চালানোর পরিকল্পনা ছিল।

এই ঘোষণার মাধ্যমে গেটস তার দানশীলতার প্রতিশ্রুতি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন, যা তিনি ২০১০ সালে ওয়ারেন বাফেটের সঙ্গে মিলে "দ্য গিভিং প্লেজ" নামক উদ্যোগের মাধ্যমে শুরু করেছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে গেটস আশা করছেন যে তার সম্পদ মানবতার কল্যাণে ব্যবহৃত হবে এবং তিনি "ধনী হয়ে মারা যাবেন না"।

এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী দানশীলতা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

যুক্তরাষ্ট্র থেকে প্রথম পোপ নির্বাচিত হলেন রবার্ট প্রেভোস্ট

ভ্যাটিকান সিটি নতুন পোপ নির্বাচিত করেছে। যেখানে যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার এই দায়িত্ব পেলেন রবার্ট প্রেভোস্ট। পোপ লিও হিসেবে তিনি পরিচিত হবেন।

নতুন পোপ নির্বাচিত হওয়ার পর সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে। এর আগে ভোটদান প্রক্রিয়া শেষ হয় এবং কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নেন।

একটি পোপের ট্যাপেস্ট্রি ঝুলানো হয়েছে সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে। যেখানে সেন্ট পিটার্স স্কয়ারে জনতার সামনে কার্ডিনালরা ব্যালকনির বাম এবং ডান দিকে জড়ো হয়ে ছিলেন।

তিনি উপস্থিত হওয়ার আগে সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে তার নাম ঘোষণা করা হয়। শিকাগোতে জন্মগ্রহণকারী নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশ্য বলেছেন, "তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক"।

পরে ১৪তম নতুন পোপ কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্টকে নির্বাচিত করার খবরে ভ্যাটিকানে সমবেত জনতার মধ্যে উল্লাস ও উদযাপন শুরু হয়। ৬৯ বছর বয়সী পোপ ইতালিয়ান ভাষায় সম্বোধন করে বলেন,"প্রিয় ভাই ও বোনেরা, পুনরুত্থিত খ্রিস্টের প্রথম অভিবাদন এটি। তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সকলের পরিবারকে শান্তির শুভেচ্ছা জানাতে চাই। তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।"