ভেনেজুয়েলায় ‘বড় হামলা’, প্রেসিডেন্ট মাদুরো স্ত্রীসহ আটক-দাবি ট্রাম্পের

Media

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা ভেনেজুয়েলায় একটি “বড় ধরনের হামলা” পরিচালনা করেছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া তার পূর্ণ বিবৃতিতে বলা হয়েছে,“যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলায় একটি বড় ধরনের অভিযান পরিচালনা করেছে এবং দেশটির নেতা, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে, যিনি তার স্ত্রীসহ ছিলেন, আটক করে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে।”

“এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-আ-লাগোতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।”