সিডনি সুইনির অন্তরঙ্গ দৃশ্য ফাঁস

Media

নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও তরুণ প্রজন্মের কাছে সিডনি সুইনির পরিচিতি মূলত এইচবিওর আলোচিত দুই সিরিজ—‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’ দিয়ে। বিশেষ করে ‘ইউফোরিয়া’য় তাঁর অভিনীত অন্তরঙ্গ দৃশ্য ঘিরে ব্যাপক আলোচনা হয়েছিল। এবার নতুন সিনেমা ‘দ্য হাউসমেইড’ মুক্তির পর আবারও সেই আলোচনায় ফিরেছেন সুইনি, কারণ ছবির একটি অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ফাঁস হয়েছে।

মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার ‘দ্য হাউসমেইড’ মুক্তি পেয়েছে ১৯ ডিসেম্বর। সিডনি সুইনি ও আমান্ডা স্রেফ্রিড অভিনীত এই ছবিটি অভিনয় এবং টানটান সম্পর্কের উপস্থাপনার জন্য ইতিবাচক সমালোচনা পেলেও, প্রেক্ষাগৃহে চলমান প্রদর্শনের মাঝেই সুইনির একটি নগ্ন দৃশ্য ফাঁস হয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

লেটেস্টলিডডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ছবিতে সিডনি সুইনি অভিনয় করেছেন গৃহকর্মী মিলি ক্যালোওয়ে চরিত্রে। কারাভোগের পর নতুন করে জীবন গড়ার আশায় তিনি লং আইল্যান্ডের ধনী উইনচেস্টার পরিবারের বাড়িতে আবাসিক গৃহকর্মীর চাকরি নেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে, ঝাঁ-চকচকে প্রাসাদের আড়ালে লুকিয়ে আছে অস্বস্তিকর পারিবারিক গোপন রহস্য।

গল্পের কেন্দ্রে রয়েছে মিলি ও তাঁর নিয়োগকর্তা নিনা উইনচেস্টারের (অভিনয়ে আমান্ডা স্রেফ্রিড) জটিল সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গে দুই নারীর মধ্যে ক্ষমতার ভারসাম্য বদলাতে থাকে, যেখানে ভুক্তভোগী ও নিয়ন্ত্রণকারীর সীমারেখা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়।