একই মঞ্চে মেসি ও শাহরুখ

Media

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি ও বলিউডের কিং খান শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সাক্ষাৎ হয়ে গেল কলকাতায়। শনিবার শহরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখোমুখি হন এই দুই বৈশ্বিক তারকা। তাদের করমর্দন, আলাপচারিতা ও একসঙ্গে তোলা ছবির দৃশ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

অনুষ্ঠানে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানকেও দেখা যায় লিওনেল মেসির সঙ্গে ছবি তুলতে। আব্রামের সঙ্গে মেসির হাসিমুখে ছবি ভক্তদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি করেছে।

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর অংশ হিসেবে বর্তমানে ভারতে রয়েছেন লিওনেল মেসি। শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন একটি বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই প্রথমবারের মতো তার দেখা হয় শাহরুখ খানের সঙ্গে।

অনুষ্ঠান চলাকালে মেসি ও শাহরুখ পরস্পরের সঙ্গে করমর্দন করেন, কিছুক্ষণ কথা বলেন এবং একাধিক ছবি তোলেন। এ সময় মেসি আলাদাভাবেও আব্রাম খানের সঙ্গে ছবি তুলতে সম্মত হন।

অনুষ্ঠান শেষে মেসি শহরের ঐতিহাসিক সল্ট লেক স্টেডিয়ামে যান। অন্যদিকে শাহরুখ খান সেখান থেকেই মুম্বাইয়ের উদ্দেশে ফিরে যান।